‘তথ্যকল্যাণী’ স্থানীয় শিক্ষিত নারীদের জন্য একটি আধুনিক স্বনির্ভর পেশা। নিজ বাড়িতে বসে কিংবা সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে ল্যাপটপ, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, গৃহকর্মী, বেকার যুবক-যুবতী, কৃষিজীবি, শ্রমজীবি, বয়স্ক সহ সকল এলাকাবাসীকে তথ্য ও পরামর্শ এবং রকমারি সেবা প্রদানের একটি সম্মানজনক পথ। নারী, শিশু, বৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধীসহ যারা ঘরের বাইরে সচরাচর বের হতে পারেন না তাদের জন্য তথ্যকল্যাণী একটি বিশেষ আয়োজন।
প্রচারের তারিখ: ২৬ ও ২৭শে আগস্ট, ২০১১
বিষয়: কৃষি সংক্রান্ত সমস্যা
অংশগ্রহণকারী: আইভিডিএস পল্লীতথ্য কেন্দ্রের উপকারভোগী কৃষকদল
তথ্যকল্যাণী: তথ্যকল্যাণী শাহানাজ বেগম।
অতিথি: ড. সদরুল
Online resources:
