পল্লীতথ্য ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। পল্লীতথ্য ও প্রযুক্তি চর্চা কেন্দ্র বাংলাদেশের প্রান্তিক জনসাধারণের ক্ষমতায়ন ও দারিদ্র মুক্তির লক্ষ্যে সামাজিক কেন্দ্র হিসেবে কাজ করছে। স্থানীয় জনসাধারণ পল্লীতথ্য কেন্দ্র থেকে তার প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ সেবা গ্রহণ করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সঠিক তথ্য সঠিক সময়ে প্রদান করে তার উন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্যে ডি.নেট ২০০৩ সালে পল্লীতথ্য কর্মসূচি শুরু করে।
পল্লীতথ্যের ওয়েবসাইটটি থেকে গবেষক, সাংবাদিক, শিক্ষার্থীরা মডেলটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আগ্রহী উদ্যোক্তারা নতুন পল্লীতথ্য ও প্রযুক্তি চর্চা কেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় তথ্য এই ওয়েবসাইট থেকে পাবেন।