মাঠ পরিদর্শন প্রতিবেদন

মাঠ পরিদর্শন প্রতিবেদন
পরিদর্শনকারীঃ মোঃ তারিফুর রহমান খান, সিনিয়র সহকারী পরিচালক
গত ৭ আগষ্ট, ২০১১ তারিখ দুপুর ১.৪৫ টায় "তথ্যকল্যাণীদের রিফ্রেশার প্রশিক্ষণ" এ প্রশিক্ষণ অধিবেশন পরিচালনার জন্য ডি.নেট অফিস হতে সহযোগী সংস্থা আরবান, পূর্বধলা, নেত্রকোনা উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যা ৭.০০ টায় পেঁৗছায় ৷
পরদিন ৮ আগষ্ট, ২০১১ তারিখে আরবান, পূর্বধলা, নেত্রকোনার তথ্যকল্যাণীদের রিফ্রেশার প্রশিক্ষণে পণ্য ও সেবার বিপনন এবং অধিবেশন পরিচালনা ও সেবা প্রদান কৌশল বিষয়ে প্রশিৰণ প্রদান করি৷ অধিবেশনটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, গ্রুপ ওয়ার্ক ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সহজে বোধগম্য করার প্রচেষ্ঠা করা হয়েছিল৷ উক্ত অধিবেশনে সকল অংশগ্রহনকারী স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের পাশাপাশি অধিবেশনের সংক্রানত্ম বিভিন্ন বিষয়ে তাদের নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গী প্রকাশ করে৷
এরপর ৯ আগষ্ট, ২০১১ তারিখে ইউ এস এস, সাঘাটা, গাইবান্ধার তথ্যকল্যাণীদের রিফ্রেশার প্রশিক্ষণের অধিবেশন পরিচালনার জন্য আরবান, পূর্বধলা, নেত্রকোনা হতে ইউ এস এস, সাঘাটা, গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা করি৷
পরদিন ১০ আগষ্ট, ২০১১ তারিখে ইউ এস এস, সাঘাটা, গাইবান্ধার তথ্যকল্যাণীদের রিফ্রেশার প্রশিক্ষণেও পণ্য ও সেবার বিপনন এবং অধিবেশন পরিচালনা ও সেবা প্রদান কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করি৷ এই অধিবেশনটিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, গ্রুপ ওয়ার্ক ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে সহজে বোধগম্য করার প্রচেষ্ঠা করা হয়েছিল৷ এই অধিবেশনেও সকল অংশগ্রহনকারী স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের পাশাপাশি অধিবেশনের সংক্রানত্ম বিভিন্ন বিষয়ে তাদের নিজস্ব মতামত ও দৃষ্টিভঙ্গী প্রকাশ করে৷
অতঃপর, ১০ আগষ্ট, ২০১১ তারিখে ইউ এস এস, সাঘাটা, গাইবান্ধা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮.০০ টায় পেঁৗছায়৷