পল্লীতথ্য ব্লগ হউক আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দু
আমরা যারা পল্লীতথ্য ও প্রযুক্তি চর্চা কেন্দ্র হাব এবং তথ্যকল্যাণী কর্মসূচির সাথে সংশ্লিষ্ট তারা সকলেই পারস্পরিক যোগাযোগ, মতামত গ্রহণ, অভিমত ব্যক্তকরণ, অভিযোগ করা, সিদ্ধান্ত গ্রহণ, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ ও ভাগাভাগিকরণ ইত্যাদি নানান প্রয়োজনে পল্লীতথ্য ব্লগ ব্যবহার করতে পারি।
আজ আমি এখানে কয়েকটি জরুরী ব্যবহারের দিক নিয়ে আলোচনা করব। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো কিছু বিষয় নিয়ে লিখব আশা করছি।
এক. ইভেন্ট বা অনুষ্ঠানের জন্য পল্লীতথ্য ব্লগ ব্যবহার:
আমরা যখন কোন অনুষ্ঠান (সভা, প্রশিক্ষণ, কর্মশালা, মাঠ পরিদর্শন ইত্যাদি) এর পরিকল্পনা করি তখন থেকে শুরু করে উক্ত অনুষ্ঠানটি শেষ হওয়া পর্যন্ত ধাপে ধাপে পল্লীতথ্য ব্লগ ব্যবহার করতে পারি। যেমন-যখন অনুষ্ঠানের দিন তারিখ ঠিক হয়ে যায় তখন এ ব্লগে ঢুকে Create Content এ ক্লিক করে Event এ ক্লিক করব। তারপর অনুষ্ঠানটির শিরোনাম, দিন-তারিখ, প্রয়োজনীয় তথ্য ইত্যাদি এন্ট্রি করে রাখব। অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় ফাইল (ওয়ার্ড, এক্সেল, পিডিএফ ইত্যাদি) attache করে রাখব।
অনুষ্ঠানটি যখন চলতে থাকবে তখন এই ইভেন্টে লগইন করে প্রয়োজনীয় নোট রাখতে পারি। অনুষ্ঠানটি শেষ হয়ে গেলে বাছাইকৃত ছবি/ভিডিও/অডিও ফাইল আপলোড করে রাখতে পারি। এবং আপলোড করা সবকিছু ব্যবহার করে দ্রুত প্রতিবেদন/সংবাদ তৈরী করতে পারি।
এমনি ভাবে নির্দিষ্ট সময়ের ইভেন্টগুলো থেকে মাসিক, ত্রৈমাসিক প্রতিবেদন তৈরী করা খুব সহজ হয়।
দুই. চলমান.......
- mosharrofdnet's blog
- Login or register to post comments
নতুন কমেন্টস
41 weeks 6 days ago
49 weeks 4 hours ago